২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় পারাপার পুরোপুরি বন্ধ

সরু চ্যানেলে একটি ফেরি আটকে যাওয়ায় মাওয়া-কাওড়াকান্দি রুটে পারাপার রোববার রাত সাড়ে ৯টা থেকে সম্পূর্ণ বন্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 04:45 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

মুন্সীগঞ্জ/মাদারীপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরু চ্যানেলে একটি ফেরি আটকে যাওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে পারাপার রোববার রাত সাড়ে ৯টা থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। কবুতর খোলা চ্যানেল সরু হয়ে যাওয়ায় সন্ধ্যায় ডাম্প ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে রো রো ফেরিগুলো চলছিল। রাত সাড়ে ৯টার দিকে রো রো ফেরি শাহ মখদুম সরু চ্যানেলে আটকে পড়ে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম। এরপর ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রাতে লঞ্চও চলাচল না করায় এই নৌরুটে পারাপার সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক শাহ নেওয়াজ চৌধুরী। দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের এই পথে গাড়ি পারাপারে ১২টি ফেরি চলাচল করে। নাব্য সঙ্কটের পাশাপাশি কবুতর খোলা-কাউলিয়া চ্যানেলের প্রায় এক কিলোমিটার এলাকায় চ্যানেল পলি জমে সরু হওয়ায় সন্ধ্যায় সাতটি টানা বা ডাম্প ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। কবুতর খোলা চ্যানেলে আটকে পড়া শাহ মখদুমে প্রায় ২৫টি গাড়ি রয়েছে। সেটি পথ বন্ধ করে দেয়ায় কোনো ফেরি আসতে যেতে পারছে না। বিআইডব্লিউটিসি কর্মকর্তা সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চ্যানেলে ফেরি চলাচলের জন্য পানির উচ্চতা সাড়ে ৬ ফুট প্রয়োজন হলেও রয়েছে ৬ ফুট।” শাহ মখদুমকে উদ্ধারে মাওয়া ঘাট থেকে আরেকটি ফেরি ইতোমধ্যে রওনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে বিআইডাব্লিওটিসি কর্মকর্তাদের ধারণা, সোমবার সকালের আগে পরিস্থিতির উন্নতি হবে না। তারা জানান, গত ২৪ ঘণ্টায় টানা ফেরি লন্টিন, রামশ্রী, রাণীক্ষেত ও যমুনা কয়েক দফা দুর্ঘটনায় পড়ে। এছাড়া, মেরামতে পাঠানো মিডিয়াম ফেরি যশোর ও কেটাইপ ফেরি কাকলীকে বহরে ফেরিয়ে আনারও চেষ্টা চলছে। টানা ফেরি চলাচলে ১২০ ফুট প্রশস্ত চ্যানেল প্রয়োজন হলেও কোথাও কোথাও তা ৩০/৪০ ফুট-এ নেমে এসেছে। এছাড়া, প্রচণ্ড ¯্রােতে দু’পাশ থেকে পলি পড়ে চ্যানেলের গভীরতাও কমে এসেছে। নাওডোবা, হাজরা, কবুতর খোলা, কাউলয়ার চরসহ চ্যানেলে কায়েকটি পয়েন্টে অংশে ¯্রােতের কারণে ড্রেজিং এ সমস্যা হচ্ছে বলেও জানান বিআইডাব্লিওটিসি কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২৩৩৫ ঘ.