২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু হত্যার অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শিশু হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবক শিশুটির গৃহশিক্ষক ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 01:17 PM

Updated : 24 Aug 2022, 12:11 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শিশু হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবক শিশুটির গৃহশিক্ষক ছিল। নিহত এমরান হোসেন সুজনের (১০) বাবার নাম মোহাম্মদ ফারুক। সে ফুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়তো। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ জানান, এ ঘটনায় সুজনের গৃহশিক্ষক মো. সালাউদ্দিনকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শনিবার বিকালে স্কুল থেকে ফিরে সুজন বাড়ির পাশে দোকানে টিভি দেখতে যায়। সন্ধ্যায় গৃহশিক্ষক সালাউদ্দিন পড়াতে এসে তাকে না পেয়ে দোকানে গিয়ে মারধর করে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মারধরে ঘটনাস্থলেই সুজন মারা যায়। তবে ঘটনাটি চাপা দিতে সালাউদ্দিন গলায় বেল্ট পেঁচিয়ে লাশটি গাছে ঝুলিয়ে পালিয়ে যায়। রাত ১১টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ওসি মোরশেদ আরো জানান, পুলিশ রাত ৩টার দিকে উপজেলার রানীরহাট এলাকা থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সুজনের বাবা ফারুক বাদী হয়ে সালাউদ্দিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৯১৪ ঘ.