২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ব্যবসায়ী খুন, আটক তিন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শনিবার রাতে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 05:34 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

সুনামগঞ্জ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় শনিবার রাতে এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শহিবুর রহমান ইলু (৪২) জেলা শহরের হাজীপাড়া আবাসিক এলাকার প্রয়াত আলতাফুর রহমান ছেলে। তিনি পাথরের ব্যবসা করতেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে আটক করেছে। সদর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বলেন, শনিবার গভীর রাতে দোয়ারাবাজারের আমবাড়ি থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে যায়। রাত ৩টার দিকে সুনামগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে আটকরা হলেন সুন্দর আলী (৩২), কামাল পাশা (৪২) ও আব্বাস উদ্দিন (৩৭)। তাদের বাড়ি জেলার ছাতক উপজেলরা জাউয়া বাজার এলাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১১২৯ ঘ.