২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ২

ঢাকার সাভারে রোববার অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক রিকশাযাত্রীসহ চালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2012, 06:59 AM

Updated : 24 Aug 2022, 12:11 PM

সাভার, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে রোববার অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক রিকশাযাত্রীসহ চালক নিহত হয়েছেন। সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুলে এ দুর্ঘটনায় নিহতরা হলেন রিকশাযাত্রী টুটুল (২২) এবং অজ্ঞাত পরিচয় রিকশাচালক (৩০)। দুর্ঘটনায় রিকশাটি দুমড়েমুচড়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। সাভার মডেল থানার উপ-পদির্শক (এসআই) জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলি অ্যাম্বুলেন্স সার্ভিস’র খালি একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৮টার দিকে অ্যাম্বুলেন্সটি একটি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর চালক নিহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়ার পর যাত্রী টুটুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১২৫০ ঘ.