২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে দুই ‘ভারতীয়’ নাগরিক আটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে শুক্রবার দুই ‘ভারতীয়’ নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 12:18 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

রাঙামাটি, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে শুক্রবার দুই ‘ভারতীয়’ নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরা হলেন একেটু (৩০) ও আইপাম (২০)। এরা ভারতের বিচ্ছিন্নতাবাদী দল ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড’র (এনএসসিএন) সদস্য বলে পুলিশকে জানিয়েছেন। বাঘাইছড়ি থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বাঘাইছড়ি-দিঘীনালা সড়কের বাঘাইহাট জোনের চেক পোস্টে বাঘাইছড়ি থেকে দিঘীনালাগামী একটি চাঁদের গাড়িতে তল্লাশি চালায়। এ সময় গাড়ির যাত্রী এ দুই ব্যক্তির কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাদের আটক করা হয়। “পরে জিজ্ঞাসাবাদে তারা ভারতীয় নাগরিক এবং বিচ্ছিন্নতাবাদী দল ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড’র (এনএসসিএন) সদস্য বলে স্বীকার করেন,” বলেন ওসি। পুলিশের কাছে হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.