২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ২ জামায়াত নেতা গ্রেপ্তার

নাশকতা সৃষ্টির আশংকায় খুলনার ডুমুরিয়া উপজেলার দুই জামায়াত নেতাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 11:07 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

খুলনা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতা সৃষ্টির আশংকায় খুলনার ডুমুরিয়া উপজেলার দুই জামায়াত নেতাকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন ডুমুরিয়া (উত্তর) থানা শাখার আমীর সিরাজুল ইসলাম (৪১) ও উলা গ্রামের জামায়াত নেতা শহীদুল ইসলাম (৪৪)। ডুমুরিয়া থানার ওসি এম মশিউর রহমান বলেন, গভীর রাতে গ্রামের বাড়ি থেকে এ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জঙ্গি ও মৌলবাদীদের আশ্রয় প্রশ্রয় এবং অর্থ যোগান দেয়ার অভিযোগ রয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৫৪ ঘ.