ফরিদপুর, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মুসাকে বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।
এ সময় তার বাড়ি থেকে গুলিভর্তি একটি রিভলভার উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, শহরের পূর্ব আলীপুর খাঁ পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বিছানার জাজিমের নীচ থেকে দুই রাউন্ড গুলিভর্তি রিভলভারটি উদ্ধার করা হয়।
মুসার বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩০ ঘ.
bdnews24