২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে জলদস্যু গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় উপকূলীয় চরের এক জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2012, 03:33 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় উপকূলীয় চরের এক জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের নোব্বার বাজার এলাকা থেকে মো. ইউসুফকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১৭টি মামলায় আদালতের পরোয়ানা রয়েছে। ইউসুফ আমানুল্যাহপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আশেক সর্দারের ছেলে। চরজব্বর থানার ওসি মোশাররফ হোসেন তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউসুফকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/০৯২৯ ঘ.