২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ৯ শিবিরকর্মী আটক

সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করা এবং নাশকতা সৃষ্টির প্রস্তুতির অভিযোগে যশোর শহর থেকে নয় শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 12:09 PM

যশোর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করা এবং নাশকতা সৃষ্টির প্রস্তুতির অভিযোগে যশোর শহর থেকে নয় শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে শহরের বিভিন্ন ছাত্রাবাস থেকে আটক করা হয়। পরে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়। এরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার গোলাম মোস্তফা, মণিরামপুরের বাগদা গ্রামের নাজমুল হুদা, রাজগঞ্জের শরিফুল, কেশবপুরের বাগদা গ্রামের সোহানুর রহমান, মজিদপুর গ্রামের আলমগীর, বাঘারপাড়ার বাবুল, রায়পুর গ্রামের আবু বক্কার ও সোহেল রানা ও ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার গৌরনাথপুর গ্রামের জাকির হোসেন। আটকরা জানিয়েছেন, তারা যশোরের বিভিন্ন কলেজের ছাত্র। মেসে থেকে লেখাপড়া করেন এবং ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। যশোর কোতয়ালি মডেল থানার ওসি গোলাম রহমান বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করে নাশকতা সৃষ্টির প্রস্তুতির অভিযোগে এদের আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.