দিনাজপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে গলাটিপে হত্যার পর দিনাজপুর সদর থানায় আত্মসমর্পন করেছেন স্বামী।
বুধবার বিকালে শশাঙ্ক শেখর সাহা থানায় এসে ধরা দেন বলে জানায় পুলিশ।
শশাঙ্ক দিনাজপুর শহরের গুঞ্জাবাড়ী এলাকায় বাসিন্দা।
কোতোয়ালি থানার ওসি আসলাম ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কলহের কারণে বিকাল ৩টায় শশাঙ্ক তার স্ত্রীকে গলাটিপে হত্যার পর থানায় এসে আত্মসমর্পন করেন। তার কথামতো তাদের বাসায় গিয়ে রিমা সাহার (৩২) লাশ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
শশাঙ্ক শেখর সাহা সাংবাদিকদের বলেন, স্ত্রীর মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়েই তিনি তাকে হত্যা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২৫ ঘ.
bdnews24