২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

গাজীপুরের কাপাসিয়ার নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 12:09 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়ার নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে রোববার দিনভর কাপাসিয়ার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ১৫টি মামলা ও তিন হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ দিলরুবা খান বলেন, মোটর ভিহিক্যাল অর্ডিন্যান্স ১৯৮৩ এর আওতায় মোটরসাইকেল আরোহীর হেলমেট, লাইসেন্স ও কাগজপত্র না থাকা এবং দুইয়ের অধিক আরোহী বহনের অভিযোগে ওইসব মামলা ও জরিমানা করা হয়। তিনি বলেন, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ভ্রাম্যমাণ আদালত চালানো হচ্ছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) থেকে জেলা প্রশাসনের চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আচরণবিধি দেখভালে মাঠে নেমেছেন বলেও তিনি জানান। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন আলী ও সহকারী কমিশনার (ভূমি) উর্মি বড়–য়া আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করছেন। এছাড়া ২৮ সেপ্টেম্বর থেকে নির্বচনের পরদিন পর্যন্ত অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। ভ্রাম্যমাণ আদালতের কাজও চলবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৩০ ঘ.