২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় দেড় হাজার লিটার ডিজেল জব্দ

নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে দেড় হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2012, 10:09 AM

Updated : 24 Aug 2022, 12:08 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে দেড় হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার সকালে সৈকতের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। কোস্টগার্ড পূর্ব জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম এম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দলের অভিযানে ওই ডিজেল জব্দ করে। বহির্নোঙ্গরের একটি স্ক্যাপ জাহাজ থেকে আট ড্রাম ভর্তি ওই ডিজেল পাচারের উদ্দেশে সড়ানো হয়েছিল। তবে এর সঙ্গে জড়িতরা পালিয়ে গেছে। এম এম মজুমদার বলেন, একটি চক্র ওই এলাকার জেলেপাড়ার আকমল আলী রোডের ওই বেড়িবাঁধ এলাকা দিয়ে অবৈধভাবে দীর্ঘদিন ধরে ডিজেল তেল পাচার করে আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৬০৪ ঘ.