২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ায় দ্বিতীয় পর্যায়ে কয়লা উত্তোলন চলছে

বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্বিতীয় পর্যায়ে নতুন ফেইজে উত্তোলন চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্বিতীয় পর্যায়ে নতুন ফেইজে উত্তোলন চলছে। প্রথম পর্যায়ের উত্তোলন শেষ হয় চলতি বছরের ১৫ ফেব্র“য়ারি। এরপর ২১ মার্চ শুরু হয় দ্বিতীয় পর্যায়ের উত্তোলন। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছরের ২১ মার্চ ১২০৪ নম্বর ফেইজ থেকে চার লাখ মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে কয়লা উত্তোলন শুরু হয়। লক্ষ্যমাত্রার চেয়ে ৯০ হাজার মেট্রিক টন বেশি (৪ লাখ ৯০ হাজার) কয়লা উত্তোলন শেষে গত ৫ অগাস্ট ১২০৪ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শেষ হয়। যন্ত্রপাতি সংযোজনসহ যাবতীয় প্রস্তুতি শেষে গত ১০ সেপ্টেম্বর থেকে ১২০৩ নম্বর ফেইজে উত্তোলন শুরু হয়। এই ফেইজে উত্তোলন লক্ষ্যমাত্রা চার লাখ মেট্রিক টন। বড়পুকুরিয়া কয়লা খনি ২০০৫ সালের ১০ সেপ্টেম্বর বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। একটানা প্রায় ছয় বছরে প্রথম পর্যায়ে ১৩টি কোল ফেইজ খনন করে ৪২ লাখ মেট্রিক টন কয়লা উত্তোলন করে। চলতি বছরের ১৫ ফেব্র“য়ারি প্রথম পর্যায়ের উৎপাদন সফলভাবে শেষ হওয়ার পর ২১ মার্চ থেকে ৫৫ লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিতীয় পর্যায়ের উত্তোলন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪০ ঘ.