২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে বজ্রপাতে গ্যাস রাইজারে আগুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৃহস্পতিবার রাতে বজ্রপাতে তিতাস গ্যাসের রাইজারে আগুন লেগে ছয়টি বসতঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 11:38 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বৃহস্পতিবার রাতে বজ্রপাতে তিতাস গ্যাসের রাইজারে আগুন লেগে ছয়টি বসতঘর পুড়ে গেছে। দমকলকর্মীরা একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বন্দর থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ঝড়ের সময় বজ্রপাতে লক্ষণখোলা এলাকায় ব্যবসায়ী রবিউল আলমের বাড়ির তিতাস গ্যাসের রাইজারে (চাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র) আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে আশপাশের ছয়টি টিনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তবে কেউ আহত হয়নি বলে জানান ওসি। ক্ষতিগ্রস্ত আলম মিয়া সাংবাদিকদের বলেন, তার ঘরের আসবাবপত্র, ঘরে থাকা নগদ আট লাখ ৬৬ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭২৮ ঘ.