২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়াঘাট থানার পরিদর্শকের কারাদণ্ড

আদালতের নির্দেশ অমান্য করায় দিনাজপুরের ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের নির্দেশ অমান্য করায় দিনাজপুরের ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা ১২টায় দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবি এম মনির এ আদেশ দেন। একটি ডাকাতিসহ তিনটি মামলায় রব্বানী সঞ্জু এজাহারভুক্ত আসামি না হওয়া সত্ত্বেও তাকে এজাহারভুক্ত আসামি দেখানোয় আদালত ঘোড়াঘাট থানার এসআই সফিকুজ্জামান এবং সাবেক ওসি আকতারুজ্জামানের বিরুদ্ধে মামলা নথিভুক্ত রার জন্য পরিদর্শক (তদন্ত) হাবিবুলকে আদেশ দেন বলে জানান সঞ্জুর আইনজীবী ওসমান গণি। তিনি জানান, এক সপ্তাহ আগে দেওয়া এ আদেশে বৃহস্পতিবার এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলের কথা বলা হয়। হাবিবুল ইসলাম আদালতের আদেশ অনুসারে কেন মামলা করেননি তা জানিয়ে একটি প্রতিবেদন আদালতে দাখিল করেন। প্রতিবেদনটি আদালতের কাছে অপমান বিবেচিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুলকে তার অনুপস্থিতিতে কারাদণ্আদেশ দেন বলে জানান তিনি। কোর্ট পুলিশ পরিদর্শক সোহরাওয়ার্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘোড়াঘাট থানার হাবিবুলকে দেওয়া কারাদ-ের আদেশের ঘটনা সত্যতা নিশ্চিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮১৪ ঘ.