২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য অধিদপ্তরের ৬ কমকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সাবেক লাইন ডিরেক্টর মো. আনোয়ারুল ইসলাম খানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সাবেক লাইন ডিরেক্টর মো. আনোয়ারুল ইসলাম খানসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর বনানী থানায় দুদকের উপ-সহকারী পরিচালক খন্দকার নিলুফা জাহান ও মো. আল-আমিন বাদি হয়ে তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন। দুদকের উপপরিচালক নুরুল হক সাংবাদিকদের এ তথ্য জানান। মামলায় অপর আসামিরা হলেন- স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর সাবেক উপপ্রধান মো. সাজ্জাদুর রহমান, প্রশিক্ষণ বিভাগের সহকারী প্রধান মো. মতিয়ার রহমান ও শরিফুল ইসলাম, হিসাব রক্ষক রফিকুল ইসলাম ও জিএম তৌফিকুল ইসলাম। একটি মামলার এজাহারে বলা হয়, জাইকার অর্থায়নে ডায়রিয়া সংক্রান্ত স্বাস্থ্য সচেতনতামূলক একটি প্রকল্পের কোনো কাজ না করেই আসামিরা পরস্পর যোগসাজশে ৫ লাখ ৭২ হাজার টাকা আত্মসাৎ করেন। এই ছয়জনের বিরুদ্ধে জাইকার আরেকটি প্রকল্প থেকে ৬ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে অপর মামলাটি করা হয়েছে বলে জানান দুদকের উপপরিচালক নুরুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এইচএএইচ/এইচএ/১৭০৫ ঘ.