২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার সৈয়দ পাড়া থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার সৈয়দ পাড়া থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ছনুয়া বেগম (২২)। তিনি কুমিল্লার মুরাদ নগর এলাকার মোবারক হোসেনের মেয়ে। মঙ্গলবার দুপুরে বায়েজিদ থানাধীন আর্মি কলোনির ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। গত ১ সেপ্টেম্বর থেকে তিনি তার স্বামী মো. হাসানকে নিয়ে এই ভাড়া বাসায় উঠেছিলেন। বায়েজীদ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলেও লাশের পা বিছনার সঙ্গে লাগানো ছিল। আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক। নিহত ছনুয়া বেগম সেফুয়া কেডিএস গার্মেন্টেসে কাজ করতেন। ঘটনার পর থেকে স্বামী হাসান পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/এএল/১৯১৯ ঘ.