চট্টগ্রাম, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল কর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদল।
হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে চবি রেল স্টেশন চত্বরে মিছিল ও সমাবেশ করেছে তারা।
সমাবেশে বক্তারা এই ঘটনায় ছাত্রলীগকে দায়ী করে বলেন, ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত না করলে তাদেরকে রাজপথে মোকাবেলা করা হবে।
চবি ছাত্রদল শাখার প্রচার সম্পাদক নুরুল হুদা সোহেল সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিউটন দত্ত, মনসুর আলম, কেএম সাইফুল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮২৫ ঘ.
bdnews24