২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ কেজি সোনা আটকের মামলায় গ্রেপ্তার মনোয়ার রিমান্ডে

বিমানবন্দরে ১৩ কেজি সোনা আটকের মামলায় গ্রেপ্তার মনোয়ারুল হককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমানবন্দরে ১৩ কেজি সোনা আটকের মামলায় গ্রেপ্তার মনোয়ারুল হককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ। সোমবার গ্রেপ্তার মনোয়ারকে (৪৪) মঙ্গলবার ঢাকার হাকিম আদালতে হাজির করে ১০ দিন হেফাজতের আবেদন করেন বিমানবন্দর থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম। হেফাজতের আবেদনে বলা হয়, মনোয়ার পেশাদার সোনা চোরাচালানি বলে প্রাথমিকভাবে জানা গেছে। চোরাচালানের আরো তথ্য জানার জন্য এবং তার সহযোগীদের নাম-ঠিকানা উদ্ধার ও গ্রেপ্তারের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। শুনানি শেষে বিচারক হাসিবুল হক সাত দিন হেফাজতের আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮০৫ ঘ.