২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনে গৃহবধূর মৃত্যু

শরীরে জখম নিয়ে হাসপাতালে ভর্তি রাজধানীর কলাবাগানের এক গৃহবধূ মারা গেছেন। হত্যার উদ্দেশ্যে তাকে নির্যাতন করা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীরে জখম নিয়ে হাসপাতালে ভর্তি রাজধানীর কলাবাগানের এক গৃহবধূ মারা গেছেন। হত্যার উদ্দেশ্যে তাকে নির্যাতন করা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে। ফারজানা বেগমকে (২৭) শনিবার রাত সাড়ে ১১টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে তিনি মারা যান। ফারজানার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে বলে কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ফারজানার স্বামী মোক্তার হোসেন তাকে হাসপাতালে ভর্তি করানোর পর পালিয়ে যান। তাদের ৩৭১ হাতিরপুল বাসায় গিয়েও কাউকে পাওয়া যায়নি। ফারজানা মোক্তার দ্বিতীয় স্ত্রী বলে প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছে। মোক্তার আগে রিকশা চালালেও এখন চালান না। ময়নাতদন্তের জন্য ফারজানার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৮৩৩ ঘ.