২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোভারপল্লী কলেজের শিক্ষক জোবেদা আর নেই

দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগে গাজীপুর রোভার পল্লী ডিগ্রি কলেজের গণিতের সহকারী অধ্যাপক জোবেদা বেগম (৪৩) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2012, 07:10 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগে গাজীপুর রোভার পল্লী ডিগ্রি কলেজের গণিতের সহকারী অধ্যাপক জোবেদা বেগম (৪৩) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জোবেদা ওই কলেজের ভুগোলের প্রভাষক মো. হাবিবুল্লাহ সরকারের স্ত্রী। তিনি বাংলাদেশ স্কাউটের রোভার অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেইনার ছিলেন। কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম জানান, জোবেদা দীর্ঘদিন ধরে জরায়ুর ক্যান্সারে ভুগছিলেন। “অবস্থার অবনতি হলে শনিবার সকালে তাকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।” শনিবার বিকালে গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩০৮ ঘ.