২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াই হাজার বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৫

রাজধানীতে আড়াই হাজার বোতল ফেন্সিডিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন সরকারি কর্মচারীও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 07:44 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে আড়াই হাজার বোতল ফেন্সিডিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন সরকারি কর্মচারীও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার বোতল ফেন্সিডিলসহ মো. ফখরুল ইসলাম (৪০), মো. ইলিয়াস হোসেন (৪০) ও মো. তৌহিদুল ইসলাম ওরফে সুমন (৪৫) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে একটি প্রাইভেটকারও আটক করা হয়। এছাড়া রাতে রমনা থানা এলাকায় মো. মাসুম (৪২) ও মতিয়ার রহমান (৩৮) নামের দুজনকে ৫ শ’ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে ফখরুল বিটিসিএলের কর্মচারী বলে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৩৪০ ঘ.