ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাবন্ধিক, অনুবাদক ও কথাসাহিত্যিক ফখরুজ্জামান চৌধুরী গুরুতর অসুস্থ।
সিওপিডি’তে (এনিক অবসট্রাকটিভ পালমোনারি ডিজিজ) আক্রান্ত হয়ে এই কথাসাহিত্যিক উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।
ফখরুজ্জামানকে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে বলে তার স্ত্রী অভিনেত্রী দিলারা জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ফখরুজ্জামানকে শনিবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসের জটিলতার পাশাপাশি কিডনি ও হৃদযন্ত্রেও কিছু সমস্যা রয়েছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২১২ ঘ.
bdnews24