২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ আলম সবুজ হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ আলম সবুজ হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ডাম্পের বাজার থেকে মঙ্গলবার মো. উনা মিয়া ওরফে উনা ডাকাতকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হল। গত ২১ অগাস্ট বাজিতপুরের সরারচর ইউনিয়ন যুবলীগের সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম সবুজকে হত্যা করা হয়। ২৪ অগাস্ট স্থানীয় নুরপুর বিলে তার ১৪ টুকরা বস্তাবন্দি লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ছোট ভাই সমাজ আহমেদ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার দুপুরে উনা মিয়াকে কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সাংবাদিকদের উনা মিয়া বলেন, এ হত্যা মামলায় গ্রেপ্তার আরেক আসামি মো. এনাম হোসেন খোকন (৩৪) এবং নিহত সবুজ একসঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। ১৯৯৭ সালের একটি চাঁদাবাজি মামলায় এ দু’জনের ১৪ বছর সাজা হয়। ১০ বছর সাজা ভোগের পর তারা জেল থেকে বের হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়েন। স¤প্রতি ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ হলে খোকন ৫০ হাজার টাকার বিনিময়ে সবুজকে হত্যার জন্য উনা মিয়াকে নিয়োগ করেন। এরপর পূর্বপরিকল্পনা ানুযায়ী ২১ অগাস্ট রাত ১১টার দিকে এনাম হোসেন খোকন ডাকাতির পরিকল্পনার কথা বলে সবুজকে নূরপুর বিলের পাড়ে নিয়ে যান। সেখানে তারা সবুজকে জবাই করেন। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মীর রেজাউল আলম বলেন, পাওনা সংক্রান্ত বিরোধসহ সম্ভাব্য অন্য আরো কোনো দ্বন্দ্বের কারণে সবুজ খুন হয়ে থাকতে পারে। প্রকৃত সত্য উদঘাটনে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাজিতপুর থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, নিহত সবুজসহ গ্রেপ্তার এনাম হোসেন খোকন ও উনা মিয়া প্রত্যেকেই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩১ ঘ.