খুলনা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার মহানগরীতে ট্রাকের ধাক্কায় ওয়াসা কর্মচারী দম্পতি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে নূরনগরে খুলনা আঞ্চলিক বেতার কেন্দ্রের সামনে এ দুর্ঘটনায় নিহত হন মো. মহিউদ্দিন (৪০) ও তার স্ত্রী লাভলী ইয়াসমিন (৩৫)।
ওয়াসার উপ-সচিব নিশ্চিন্ত কুমার পোদ্দার বলেন, সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে খুলনার দিকে আসছিলেন এই দম্পতি।
খুলনা বেতার কেন্দ্রের সামনে বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খালিশপুর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮৩৯ ঘ.
bdnews24