২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্তি পেলেন নাসিক কাউন্সিলর ইসরাফিল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধান জামিনে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধান জামিনে মুক্তি পেয়েছেন। নারায়ণগঞ্জের মুখ্য বিচার বিবাগীয় হাকিম জাবিদ হোসেন মঙ্গলবার এ আদেশ দেন। পরে জেলা কারাগার থেকে তিনি ছাড়া পান বলে জানান আরেক ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খোর্শেদ। রোববার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি এলাকার ৯নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে একটি সালিশ বৈঠক থেকে ইসরাফিলকে আটক করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে রোববার ও সোমবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তার সমর্থকরা। ওই দিন রাতেই তার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি একটি মামলা করেন এবং পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা দান ও ভাংচুরের অভিযোগে পুলিশ দু’টি মামলা করে। কাউন্সিলর মাকসুদুল জানান, কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে ইসরাফিল নগর ভবনে গিয়ে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সাক্ষাৎ করেন। তার মুক্তিতে ভূমিকা রাখায় মেয়র ও অন্যান্য কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৪৮ ঘ.