২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামে হিউম্যান হলারের ধাক্কায় এক গার্মেন্ট কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 06:47 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে হিউম্যান হলারের ধাক্কায় এক গার্মেন্ট কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার বন্দর থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমাম হোসেন (২০) মিরসরাই উপজেলার দারোগার হাট এলাকার বাড়ি খালী গ্রামের আবুল খায়েরের ছেলে। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি বাস হিউম্যান হলারটিকে ধাক্কা দিলে সেটি রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠে যায়। এতে গুরুতর আহত হন ইমাম ও মহিউদ্দিন। গুরতর অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১২৪৪ ঘ.