২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঙ্গুরে ফরমালিন: চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা

আঙ্গুরে ফরমালিন এবং ঘিয়ে বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের (বিএসটিআই) নিবন্ধন না থাকায় নগরীর খুলশী থানার মার্ট সুপার শপকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঙ্গুরে ফরমালিন এবং ঘিয়ে বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের (বিএসটিআই) নিবন্ধন না থাকায় নগরীর খুলশী থানার মার্ট সুপার শপকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এ জরিমানা করেন। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও পানি জীবানুমুক্তকরণ ব্যবস্থা না থাকায় বন্দর থানার সিইপিজেড এলাকার মেসার্স আলী শাহ ওয়াটার অ্যান্ড বেভারিজ ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে একই ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্ট সুপার শপে সংরক্ষিত লাল আঙ্গুরে এ ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়। এছাড়া ঘি পণ্যের প্যাকেটে বিএসটিআই’র অনুমোদন ছিল না। অন্যদিকে পানি জীবানু মুক্ত করার কোনো পদ্ধতি না করে ‘একুশে’ ব্র্যান্ডের নামে পানি বাজারজাত করার দায়ে মেসার্স আলী শাহ ওয়াটার অ্যান্ড বেভারিজ ইন্ডাস্ট্রিজকে এ জরিমানা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৭৫৮ ঘ.