২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে লিফট ছিঁড়ে লিফটম্যান নিহত

রাজধানীর পল্লবীর রূপনগরে লিফট ছিঁড়ে নিচে পড়ে সোমবার এক লিফটম্যান নিহত হয়েছেন। আহত হন আরো দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর পল্লবীর রূপনগরে লিফট ছিঁড়ে নিচে পড়ে সোমবার এক লিফটম্যান নিহত হয়েছেন। আহত হন আরো দুইজন। বিকাল তিনটার দিকে রূপনগরের মিল্কভিটা রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. ফারুক (৪০)। তিনি রেনেটা ওষুধ কোম্পানীর লিফটম্যান ছিলেন বলে পুলিশ জানায়। এ ঘটনায় আহতরা হলেন, একই কোম্পানীর কর্মচারী মুন্না (৩০) ও মো. ফারুক (২৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল তিনটার দিকে ভবনের চতুর্থ তলা থেকে মুন্না, ফারুকসহ ওই লিফটম্যান রেনেটার ওষুধ নিয়ে নিচে নামার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে গেলে তিনজনই আহত হন। প্রথমে তাদেরকে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। তাদের অবস্থার অবনতি হলে বিকাল সাড়ে ৫টার দিকে লিফটম্যান ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কর্মচারী মুন্না ও ফারুককে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/্এইচএ/১৮১৯ঘ.