২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে স্বামীর শিলের আঘাতে স্ত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিবারিবক কলহের জেরে স্ত্রীর মাথায় শিল দিয়ে আঘাত করে হত্যা করেছে স্বামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 09:53 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিবারিবক কলহের জেরে স্ত্রীর মাথায় শিল দিয়ে আঘাত করে হত্যা করেছে স্বামী। সোমবার সকালে ফতুল্লার উত্তর ইসদাইর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লাইলী বেগম (৩২) ও জাহাঙ্গীর হোসেনের দুইটি সন্তান আছে। ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর পলাতক রয়েছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক কলহের জের ধরে সকালে লাইলী ও জাহাঙ্গীরের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর উত্তেজিত হয়ে স্ত্রী লাইলী বেগমের মাথায় শিল দিয়ে আঘাত করে। “গুরুতর অবস্থায় লাইলীকে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।” লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫৫০ ঘ.