২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে জেএমবির ৪ সদস্য গ্রেপ্তার

দুইদিন অভিযান চালিয়ে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 06:47 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

কক্সবাজার, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুইদিন অভিযান চালিয়ে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) এর ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনি ও রোববার রাতে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেএমবির ওই ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার শহরের দক্ষিণ বাহারছড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ রুবেল (১৮), চাপাইনবাবগঞ্জের মুরগীডাঙ্গা এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ ওরফে আবদুল কাফি (২৬), দিনাজপুরের পুরাতন বাজার এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে ওমর ফারুক ওরফে কাজী ফারুক (৩৩) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশাইমাইল এলাকার হযরত আলীর ছেলে আবদুল মুকিম (৩৭)। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সংগঠনের প্রচারণাপত্র ও বই উদ্ধার করা হয়। “এরা জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছিল বলে মনে করা হচ্ছে।” পুলিশ কর্মকর্তা বাবুল আকতার জানান, তিনি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তালেব এই অভিযানে নেতৃত্ব দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৪৭ ঘ.