রাজবাড়ী, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার সকালে এ দুর্ঘটনায় নিহত রহিমা বেগম (৭০) ওই গ্রামের ইউসুফ তফাদারের স্ত্রী।
নিহতের ছেলে তৌহিদ তফাদার বলেন, “মা মানসিক ভারসাম্যহীন ছিলেন।”
সকালে সকলের অগোচরে ঘর থেকে বেরিয়ে যান তিনি। পরে তার মৃত্যুর খবর পান বলে জানান তিনি।
রাজবাড়ী রেল পুলিশ জানায়, রেললাইন পার হবার সময় সকাল ৮টার দিকে দৌলতদিয়া থেকে কুষ্টিয়াগামী শাটল ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।
এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩০৭ ঘ.
bdnews24