২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাশ ফেরত দিয়েছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 01:59 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে নিহত মো. আজিরুল (৩০) উপজেলার দক্ষিণ দোয়ারী গ্রামের পোটলা মোহাম্মদের ছেলে। সন্ধ্যায় পতাকা বৈঠকের পর বিএসএফ আজিরুলের লাশ ফেরত দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। বালিয়াডাঙ্গী থানার ওসি সাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টায় নাগরভিটা সীমান্তে এক পতাকা বৈঠক হয়। এরপর বিএসএফ লাশটি বিজিবিকে ফেরত দেয় এবং বিজিবি বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করে। বিজিবি’র ঠাকুরগাঁও ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, ভোর ৩টার দিকে আজিরুল সীমান্তের ৩৭৬/৪ এস পিলার অতিক্রম করে ওপারে গেলে ভারতের রায়গঞ্জ ১৪ বিএসএফ ব্যাটালিয়নের তিনগাঁও ক্যাম্পের টহলদল গুলি করে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আজিরুল নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩২ ঘ.