২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় মেঘনা নদীতে পণ্যবাহী ট্রলারডুবি

ভোলা সদরের তুলাতলী সংলগ্ন মেঘনা নদীতে ডুবোচরে ধাক্কা লেগে একটি পণ্যবাহী ট্রলার ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 11:13 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ভোলা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা সদরের তুলাতলী সংলগ্ন মেঘনা নদীতে ডুবোচরে ধাক্কা লেগে একটি পণ্যবাহী ট্রলার ডুবে গেছে। শনিবার সকালে ডুবে যাওয়া ‘এমভি নবী’তে ১৬৪ ব্যারেল ডিজেল ও সোয়াবিন তেল, একশ’ বস্তা চিনি ও আলু ছিল বলে ট্রলার মালিক জানিয়েছেন। ট্রলারের মালিক মো. আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ১২টার দিকে প্রায় অর্ধকোটি টাকার মালামাল নিয়ে এমভি নবী বরিশাল থেকে নোয়াখালীর হাতিয়ার উদ্দেশে ছেড়ে যায়। শনিবার সকালে ভোলার তুলাতলী এলাকায় মেঘনা নদীতে একটি ডুবোচরে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা ছয় শ্রমিক কূলে উঠতে পেরেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা থানার ওসি সোহরাব আলী বলন, ডুবন্ত কার্গোটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০০ ঘ.