২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী মাহবুব কামরানকে স্মরণ

প্রথম মৃত্যুবার্ষিকীতে চিত্রশিল্পী, কবি, চলচ্চিত্র নির্মাতা মাহবুব কামরানকে স্মরণ করেছেন তার সহকর্মী ও গুণমুগ্ধরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম মৃত্যুবার্ষিকীতে চিত্রশিল্পী, কবি, চলচ্চিত্র নির্মাতা মাহবুব কামরানকে স্মরণ করেছেন তার সহকর্মী ও গুণমুগ্ধরা। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ নগরীর অধ্যক্ষ খগেন্দ্র নাথ চক্রবর্তী (কলেজ রোড়) সড়কে গ্যালারি ছাপ-এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্য, শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক কাগজ ‘খনন’ এর সভাপতি বাদল সালামের সভাপতিত্বে স্মরণসভায় ভাস্কর রাসা, রফিউর রাব্বি, মুনীর মোরশেদ, হাসান ফকরী, মুজিবুল হক কবীর, অমল আকাশ, শিশির মল্লিকর প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রয়াত মাহবুব কামরান ছিলেন চিত্রশিল্পী, কবি, নাট্য ও চলচিত্র নির্মাতা। গ্যালারি ছাপের প্রতিষ্ঠাতাসহ বহুগুণের অধিকারী ছিলেন এই সংস্কৃতিকর্মী। তার মৃত্যুতে দেশ এক উজ্জ্বল নক্ষত্র হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২১ ঘ.