২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তকারীর এসিডে দগ্ধ একই পরিবারের ৪ জন

কিশোরগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই ছাত্রীসহ তার পরিবারের চার সদস্যের ওপর এসিড হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

কিশোরগঞ্জ, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ওই ছাত্রীসহ তার পরিবারের চার সদস্যের ওপর এসিড হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার ভোগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। আহতরা হলেন, মোসলিম উদ্দিন (৬০) ও তার মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী শিল্পী আক্তার এবং দুই ছেলে রানা (৭) ও মুন্না (৫)। গুরুতর আহত অবস্থায় মোসলিমকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে এবং শিল্পীকে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই দুজনের মুখম-ল, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থান এসিডে ঝলসে গেছে। এছাড়া রানা (৭) ও মুন্নাকে (৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মোসলিম উদ্দিন সাংবাদিকদের জানান, স্থানীয় যুবক রনির নেতৃত্বে কয়েকজন বখাটে রাত সাড়ে ৩টার দিকে এসিড নিক্ষেপ করে। রাতে ঘরের বাইরে শব্দ শুনে তিনি দরজা খুলে বের হলে তারা ঘরে ঢুকে এসিড ছুড়ে পালিয়ে যায়। তিনি বলেন, “শিল্পী কটিয়াদি গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। পিক আপ চালক রনি স্কুলে আসা যাওয়ার পথে শিল্পীকে প্রায়ই উত্ত্যক্ত করাসহ নানা ধরনের কুপ্রস্তাব দিত। এ কারণে রনি গ্রেপ্তার হয় এবং এক মাস জেল খেটে স¤প্রতি ছাড়া পায়। এতে সে আমার ওপর ক্ষুব্ধ ছিলো এবং আমাকে নানা ধরনের হুমকি দিয়ে আসছিল।” কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনও থানায় কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এইচএ/১৮০২ ঘ.