২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি

এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 11:31 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি পরিষদ। শুক্রবার সকালে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে বলা হয়, রোববার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি চলবে। সংগঠনটির দপ্তর সম্পাদক অপূর্ব ফারুক লিখিত বক্তব্যে বলেন, “সর্বশেষ ২৮ অগাস্ট আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর ৪৮ ঘণ্টার মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবি জানিয়েছিলাম। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় আমাদের সামনে কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই।” অনেক শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পাওয়ার পর ২২/২৩ বছর অতিক্রম হওয়ার পরও এমপিওভুক্ত করা হয়নি বলে দাবি করেন তিনি। অপূর্ব ফারুক বলেন, “এ অবস্থায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক-কর্মচারী বেতন ভাতার অভাবে মানবেতর জীবন যাপন করছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৭১৫ ঘ.