ঝালকাঠী, অগাস্ট ৩১ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীতে নৌকাডুবির দুদিন পরে নিখোঁজ এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
আফজাল হোসেন (৪০) নামে ওই ব্যক্তির লাশ শুক্রবার সকালে আমুয়া বন্দর সংলগ্ন হলতা নদীতে ভেসে ওঠলে তা উদ্ধার করা হয় বলে কাঁঠালিয়া থানার ওসি মো. আতাউর রহমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার দুপুরে একটি লঞ্চের ধাক্কায় খেয়া নৌকা ডুবে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন আফজাল।
১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে বরগুনার বেতাগী থেকে কাঁঠালিয়ার শৌলজালিয়া খেয়াঘাটে আসছিল ওই নৌকাটি।
আফজালের বাড়ি কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৬ ঘ.
bdnews24