ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলক্ষেত এলাকায় সড়ক দুর্ঘটনায় নয়জন বাসযাত্রী আহত হয়েছেন।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুট ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লাগালে তারা আহত হন বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন- মো. কবির (৪০), মো. আজাদ (৩০), মো. সোহেল (২০), সেলিম (২২), রুবেল (১৯), মোজাম্মেল (১৫), জসিম (২৭), লোকমান (২০) ও হুমায়ূন (২৫)।
তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সায়েদাবাদ থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের বাসটি খিলক্ষেত বাস স্ট্যান্ডে ফুটওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লাগায়। এতে নয়জন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/০৯৫৫ ঘ.
bdnews24