নারায়ণগঞ্জ, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক কিশোরীকে গণধর্ষণের দায়ে চার ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যালের বিচারক মোসাম্মদ লুৎফা বেগম এ দ-াদেশ দেন বলে জানিয়েছেন আইনজীবী।
দ-প্রাপ্তরা হলেন- ফতুল্লার হাজীগঞ্জ গোপটা এলাকার বাসিন্দা মনির, কামরুল, লিটন এবং কালা মজিবর। রায় ঘোষণার সময় মনির ও কামরুল আদালতে উপস্থিত ছিলেন। লিটন ও কালা মজিবর পলাতক রয়েছেন।
নারী ও শিশু নির্যাতন আদালতের বিশেষ কৌসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ রকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০২ সালের ১০ জানুয়ারি সন্ধ্যায় হাজীগঞ্জ গোপটা এলাকার একটি রাস্তা থেকে এক কিশোরীকে তুলে নিয়ে পাশের একটি নির্মাণাধীন ভবনে গণধর্ষণ করেন আসামিরা।
পরদিন সকালে ওই ভবন থেকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিশোরীর বাবা ফতুল্লা মডেল থানায় ৪ জনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
আইনজীবী জানান, আদালত প্রত্যেক আসামিকে যাবজ্জীবন এবং এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদ- দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩২৩ ঘ.
bdnews24