২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ

গাজীপুরে এক ব্যক্তিকে আটকে রেখে তার সামনেই স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

গাজীপুর, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে এক ব্যক্তিকে আটকে রেখে তার সামনেই স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গাজীপুরের সালানা এলাকায় গজারি বনের ভিতরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় সিদ্দিক (২০) ও পাপন (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিদ্দিক গাজীপুরের দক্ষিণ সালনা মোল্যা পাড়া এলাকার মো. ফারুক মিয়ার ছেলে এবং পাপন জামালপুরের কাটারিপাড়া শহীদ হারুন সড়ক এলাকার আবু সাঈদের ছেলে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, ময়মনসিংহের এক দম্পতি চাকরির খোঁজে বুধবার সালনায় আসে। রাত ১১টার দিকে তারা সালনা বাস স্ট্যান্ডে নেমে তাদের এক আত্মীয়ের বাড়ি খুঁজতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে উত্তরের দিকে হাঁটতে থাকেন। রাত সোয়া ১১টার দিকে স্থানীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ফটকের পাশে এসে পৌঁছার পর সিদ্দিক ও পাপন তাদের আত্মীয়ের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাজারী বনের ভিতর নিয়ে যায়। “এক পর্যায়ে অস্ত্রের মুখে স্বামীকে আটকে রেখে তার সামনেই তার স্ত্রীকে তারা পালাক্রমে ধর্ষণ করে। পরে পালিয়ে যাওয়ার সময় ওই দম্পতি চিৎকার করলে আশপাশের লোকজন এসে ওই দুই যুবককে আটক করে টহলরত র‌্যাব সদস্যের হাতে তুলে দেয়, ” বলেন তিনি। এসআই জসিম জানান, এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে এবং ধর্ষকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৭৫০ ঘ.