নড়াইল, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের নড়াগাতিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নড়াগাতির কাটাধুরা গ্রামে এ ঘটনা ঘটে।
ওই দুই শিশু হলো- কাটাধুরা গ্রামের জামাল মোল্যার মেয়ে মৌসুমি খাতুন (৭) ও অহিদ মোল্লার মেয়ে মরিয়ম খানম (৫)। তারা সর্ম্পকে চাচাতো বোন।
নড়াগাতি থানার ওসি ছরোয়ার হোসেন জানান, মৌসুমী ও মরিয়ম বাড়ির পুকুর পাড়ে বসে খেলা করছিল অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে নেমে তল্লাশি চালিয়ে দুজনের লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭১৯ ঘ.
bdnews24