২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ধর্মঘট চুয়াডাঙ্গায়

পরিবহন ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকাল থেকে চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে। চলছে না অভ্যন্তরীণ রুটের বাসগুলোও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 04:39 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

চুয়াডাঙ্গা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকাল থেকে চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে। চলছে না অভ্যন্তরীণ রুটের বাসগুলোও। মহাসড়কে নসিমন-করিমন চলাচল বন্ধসহ তিনটি দাবিতে ডাকা এই ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। সকাল ৬টা থেকে জেলার সবকটি রুটে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু করেছে পরিবহন শ্রমিকরা। জেলা বাস টার্মিনাল থেকে কোনো বাস-মিনিবাস ছেড়ে যায়নি। ঢাকাগামী বাসও চলছে না। চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল সাংবাদিকদের বলেন, জানান, তিন দফা দাবিতে এ আন্দোলন শুরু হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। গত মঙ্গলবার চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের ভালাইপুর মোড়ে নসিমন-করিমনচালকরা বাস শ্রমিকদের ওপর হামলা চালায়। ওই ঘটনায় মামলা হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তার, দায়িত্বে অবহেলার জন্য সদর থানার ওসি অপসারণ এবং নসিমন-করিমন চলাচল বন্ধের দাবিতে জানিয়েছে শ্রমিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.