২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটার টেম্পারিং: সিএনজি স্টেশন সিল

মিটার টেম্পারিং করে গ্যাস বিক্রির অভিযোগে চট্টগ্রামে একটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিটার টেম্পারিং করে গ্যাস বিক্রির অভিযোগে চট্টগ্রামে একটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। তিনমাস করে কারাদ- দেওয়া হয়েছে ফিলিং স্টেশনের তিন কর্মকর্তাকে। বুধবার দুপুরে নগরীর পাহাড়তলী থানার সিটি গেইট এলাকায় অবস্থিত আলমাস সিএনজি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত মিটার টেম্পারিংয়ের আলামত পায়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পেট্রোবাংলার একটি বিশেষ দল ম্যাজিস্ট্রেট রাজা মোহাম্মদ আবদুল হাইয়ের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কেজিডিসিএলের ম্যানেজার (সেলস) মোহাম্মদ সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলমাস সিএনজি স্টেশনে অভিযান চালিয়ে মিটার টেম্পারিং করে গ্যাস বিক্রির আলামত গেছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি বিক্রয়কৃত গ্যাসের বিপরীতে বিল বাবদ কম টাকা পরিশোধ করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত আলমাস সিএনজি স্টেশনের ম্যানেজার প্রভেদ চৌধুরী, অপারেটর মাহবুবুর রহমান ও আলী হায়দারকে গ্রেপ্তার করে তিন মাস করে দণ্ডাদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০৫৩ ঘ.