২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পৌর পরিচ্ছন্নকর্মীকে জবাই করে হত্যা

ভোলার চরফ্যাশন পৌরসভার পরিচ্ছন্ন কর্মী শাহানুরকে (৫০) জবাই করে হত্যা করেছে দুর্বত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ভোলা. অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার চরফ্যাশন পৌরসভার পরিচ্ছন্ন কর্মী শাহানুরকে (৫০) জবাই করে হত্যা করেছে দুর্বত্তরা। বুধবার দুপুরে পুলিশ নিহতের লাশ তার চরফ্যাশন পৌর এলাকার বাসা থেকে উদ্ধার করেছে। শাহানুরের বাবার বাড়ি চরফ্যাশন উপজেলার চর কলমি ইউনিয়নের ভাসান চর এলাকায়। চরফ্যাশন পৌরসভার মেয়র আব্দুস ছালাম জানান, শাহানুরকে পৌর ৭নং ওয়ার্ডের ভাড়া বাসায় দুবৃর্ত্তরা গলা কেটে জবাই করে হত্যা করে। স্থানীয় লোকজন বুধবার দুপুর আড়াইটার দিকে বিষয়টি জানতে পেরে চরফ্যাশন থানায় খবর দেয়। ভোলার সহকারী পুলিশ সুপার এএসপি (লালমোহন সার্কেল) মো. মাহাফুজুর রহমান জানান. রক্তের আলামত দেখে মঙ্গলবার যে কোনো সময় এ হত্যাকা- হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবদেন শেষে ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭০১ ঘ.