২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতুর মধ্যবর্তী কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (৪৮) ব্যক্তি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 10:49 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

টাঙ্গাইল, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতুর মধ্যবর্তী কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (৪৮) ব্যক্তি মারা গেছেন। বুধবার ভোরে নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এএসআই সিরাজুল ইসলাম জানান, ভোরে নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে ওই ব্যক্তি কাটা পড়েন। বেলা সাড়ে ১২টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৪৬ ঘ.