২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

রাজধানীর মুগদার মা-ায় অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূ মারা গেছে। তবে স্বজনদের অভিযোগ, তার স্বামী আগুন ধরিয়ে তাকে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 02:26 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মুগদার মা-ায় অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূ মারা গেছে। তবে স্বজনদের অভিযোগ, তার স্বামী আগুন ধরিয়ে তাকে হত্যা করেছে। গৃহবধূর নাম রেশমা বেগম (৩৮)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অষ্টম শ্রেনীতে পড়–য়া কন্যা সুমি আক্তার বলেন, সোমবার রাতে তিনি ও তার মা এক সঙ্গে ঘুমিয়েছিলেন। কিন্তু রাত আড়াইটার দিকে তার বাবা দুলাল মিয়ার চিৎকারে ঘুম থেকে উঠে দেখেন তার মার শরীরে আগুন জ্বলছে আর তার বাবা তা নেভানো চেষ্টা করছেন। সুমি জানান, আগুন নেভাতে গিয়ে দুলাল মিয়ার হাতের কিছু অংশ পুড়ে যায়। পরে মঙ্গলবার ভোরে রেশমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে বিকাল পাঁচটায় তিনি মারা যান। নিহতের ভাই আবদুল বারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, দুলাল এক বছর আগে সুমাইয়া নামে এক মেয়েকে বিয়ে করেছেন। ওই বিয়ের পর থেকে তাদের ১৮ বছরের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। তিনি বলেন, “দুলালই আমার বোনকে আগুন ধরিয়ে হত্যা করেছে।” ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুলাল এক বছর আগে দ্বিতীয় বিয়ে করায় রেশমার সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে বলে স্বজনরা জানিয়েছেন। পুলিশ রেশমার অগ্নিদগ্ধ হওয়ার কারণ খতিয়ে দেখছে বলে তিনি জানান। ৬ বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন রেশমা। তার গ্রামের বাড়ি বরগুনায়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/২০১৮ ঘ.