২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেজার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর সবুজবাগের মানিকনগরে বাসার ছাদে বৃষ্টিতে ভেজার সময় বজ্রপাতে এক স্কুল ছাত্র মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 10:21 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগের মানিকনগরে বাসার ছাদে বৃষ্টিতে ভেজার সময় বজ্রপাতে এক স্কুল ছাত্র মারা গেছে। সোমবার দুপুরে বজ্রপাতে মারা যাওয়া সাজ্জাদুল হক নিলয় (১৩) মানিকনগর মডেল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। নিলয়ের বাবা সিরাজুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, দুপুরে বৃষ্টির সময় মানিকনগর ছান্দা গলির বাসার পাঁচতলার ছাদে উঠে নিলয় বৃষ্টিতে ভিজছিল। এ সময় বজ্রপাতে সে মারাত্মক আহত হয়। নিলয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার কিছুক্ষণ পর সে মারা যায়। দুই বোন এক ভাইয়ের মধ্যে ছোট ছিল নিলয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার জন্য পুলিশের অনুমতির জন্য থানায় গিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৬১৫ ঘ.