২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রিজে পচা ডিম-আম থাকায় জরিমানা ৬০ হাজার টাকা

অস্বাস্থ্যকর পরিবেশের জন্য চট্টগ্রামের দুটি খাবারের দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাস্থ্যকর পরিবেশের জন্য চট্টগ্রামের দুটি খাবারের দোকানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার জিইসি মোড় এলাকার ওই দুটি দোকানকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবদীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন বলে সিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছিল ওই দুটি দোকানে। বাসমতি রেস্তোরাঁয় রেফ্রিজেরেটরে পচা আম ও ডিম পাওয়া যায়। ওই দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার আল আরাফাত সুইটমিটকে জরিমানা করা হয় ৩০ হাজার টাকা। সেখানে রেফ্রিজেরেটরে পচা আম ও মেয়াদের তারিখ না লেখা দই পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/১৭৪৫ ঘ.