২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের ২০টি দোকান পুড়ে গেছে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালীর বাজারে সোমবার ভোরে আগুনে ২০টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 09:58 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

চাঁদপুর, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালীর বাজারে সোমবার ভোরে আগুনে ২০টি দোকান পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে অগ্নি নির্বাপন কর্মকর্তারা জানিয়েছেন। চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন ধরেছে। তিনি বলেন, দমকল বাহিনী প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কালী বাজারের মুদি, ইলেকট্রনিক, রড-সিমেন্ট, কাপড়রের দোকান ও ওয়ার্কশপসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ২০ লাখ টাকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫৫০ ঘ.